মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

এক রাতের সঙ্গী’ হিসেবে শাহরুখকেই বেছে নিলেন গোবিন্দর স্ত্রী সুনীতা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। স্বামীর ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন সুনীতা। এবার এক সাক্ষাৎকারের র‍্যাপিড-ফায়ার পর্বে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ বা এক রাতের সঙ্গী হিসেবে বলিউড তারকা শাহরুখ খানকে বেছে নিয়ে আলোচনায় এসেছেন তিনি।

‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩-এর একটি পর্বে অংশ নিয়ে নিজের এই পছন্দের কথা জানান সুনীতা।

অনুষ্ঠানের র‍্যাপিড-ফায়ার পর্বে তাঁকে শাহরুখ খান, শহীদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলা হয়। প্রশ্নটি ছিল একটি কাল্পনিক পরিস্থিতি নিয়ে—‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য এই তিন অভিনেতার মধ্যে কাকে বেছে নেবেন তিনি?

কোনো দ্বিধা না করেই শাহরুখ খানের নাম বলেন সুনীতা।

তিনি বলেন, ‘আপনি যাই জিজ্ঞাসা করুন না কেন, আমার প্রথম পছন্দ সব সময় শাহরুখ খানই থাকবেন।’

গোবিন্দকে বিয়ে করে অনুশোচনা নেই

একই সাক্ষাৎকারে গোবিন্দর সঙ্গে নিজের দাম্পত্য জীবন নিয়েও কথা বলেন সুনীতা।

গোবিন্দকে বিয়ে করা নিয়ে কোনো অনুশোচনা আছে কি না—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওকে বিয়ে করে আমার কোনো অনুশোচনা নেই। আমি চাই মানুষ নিজের মতো জীবনযাপন করুক এবং অন্যদেরও তাদের মতো করে বাঁচতে দিক।’

নিজের বর্তমান জীবন নিয়েও সুনীতা বলেন, ‘সে তার জীবনযাপন করছে। আমিও আমার মতো করে জীবন গুছিয়ে নিচ্ছি।’

এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে গোবিন্দর ব্যক্তিগত ও দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন সুনীতা আহুজা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com