রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নগরীর কোতয়ালী থানাধীন ২০ নম্বর ওয়ার্ডের গোমস্তাপাড়া খান-এর মোড় এলাকায় খান ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) জানায়, পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল অভিযান চালিয়ে রাজিবকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাজিবের স্থায়ী ঠিকানা নগরীর মুলাটল, রোড নম্বর-২, ২০ নম্বর ওয়ার্ড। তার বর্তমান ঠিকানা গোমস্তাপাড়া ডিজিটাল গলি এলাকায়।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।