সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বাংলাদেশ শিশু হাসপাতালে ৬৫ পদে নিয়োগ, আবেদন যেভাবে

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ জন সংবাদটি দেখেছেন

অর্ধশতাধিক পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আবাসিক মেডিকেল। প্রতিষ্ঠানটি তাদের ৬ ক্যাটাগরির মেডিকেল অফিসার পদে ৬৫ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত (সোমবার) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি

 

১. আবাসিক মেডিকেল অফিসার (শিশু মেডিসিন)

পদসংখ্যা : ৩৫

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু মেডিসিনের ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড : (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

২. আবাসিক মেডিকেল অফিসার (শিশু সার্জারি)

পদসংখ্যা : ২১

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু সার্জারির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড : (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

৩. আবাসিক মেডিকেল অফিসার (শিশু এনেসথেসিয়া)

পদসংখ্যা : ২

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু এনেসথেসিয়ার ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড : (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

 

৪. আবাসিক মেডিকেল অফিসার (ইএনটি)

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু ইএনটির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড : (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

৫. আবাসিক মেডিকেল অফিসার (ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)

পদসংখ্যা : ৩

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

 

৬. আবাসিক মেডিকেল অফিসার (প্যাথলজি)

পদসংখ্যা : ২

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ক্লিনিক্যাল প্যাথলজির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড : (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

বয়সসীমা (সব পদের ক্ষেত্রে)

সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম

আবেদন ফরম থেকে ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে অধ্যাপক মো. মাহবুবুল হক (পরিচালক), বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বরাবর প্রেরণ করতে হবে।

আবেদন ফি

২,০০০/- টাকা (পে-অর্ডার/ব্যাংক ড্রাফট)

 

আবেদনের শেষ সময়

১৩ অক্টোবর ২০২৫

 

নির্দেশনা

১. লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না

২ . খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

৩. উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com