সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিশ্বের অন্যতম ব্যয়বহুল সংবাদপত্র, যা প্রকাশিত হয় ৪ বছরে মাত্র একবার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ জন সংবাদটি দেখেছেন
বিশ্বের ব্যয়বহুল পত্রিকা
বিশ্বের ব্যয়বহুল পত্রিকা

বিশ্বজুড়ে সংবাদপত্রের ধরন নানান—দৈনিক, সাপ্তাহিক, মাসিক কিংবা ত্রৈমাসিক। কিন্তু এমন কোনো পত্রিকা কি ভাবা যায়, যা চার বছরে মাত্র একবার প্রকাশিত হয়? অবিশ্বাস্য হলেও সত্য, ফরাসি ভাষায় প্রকাশিত রম্যধর্মী পত্রিকা ‘লা বুজি দি স্যাপর’ ঠিক এমনই একটি ব্যতিক্রমী নিউজপেপার, যার নতুন সংখ্যা বের হয় কেবল ২৯ ফেব্রুয়ারি, অর্থাৎ লিপ ডেতে।

১৯৮০ সালে যাত্রা, ৪৩ বছরে মাত্র ১২ সংখ্যা

১৯৮০ সালে প্যারিস থেকে পলিটেকনিশিয়ান জ্যাক ডি বুইসন এবং প্রেস বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান বেলির হাত ধরে পত্রিকাটির যাত্রা শুরু। চার দশকের বেশি সময়ে এর সংখ্যা প্রকাশিত হয়েছে মাত্র ১২টি।
নামের উৎসও ব্যতিক্রম—উনিশ শতকের ফরাসি কার্টুনিস্ট স্যাপার ক্যামেম্বারকে অনুসরণ করে রাখা হয় ‘দ্য সাপার’স ক্যান্ডেল’ অর্থবোধক এই নাম।

দাম ও প্রচারসংখ্যায়ও চমক

২০ পৃষ্ঠার ট্যাবলয়েডটির দাম ৪.৯০ ইউরো (৪.২০ ডলার)—যা নিজেকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং বিরল সংবাদপত্র হিসেবে আলাদা করে। বর্তমানে এর প্রচারসংখ্যা প্রায় ২ লাখ।
প্রথম সংখ্যার ক্ষেত্রে মাত্র দুই দিনেই সব কপি বিক্রি হয়ে যাওয়ার পর যখন হকাররা আরও সংখ্যা চেয়েছিল, তখন সম্পাদক জিন ডি ইন্ডি রসিকতা করে বলেছিলেন—
“ঠিক আছে, তবে অপেক্ষা করতে হবে চার বছর!”

ধাঁচে সাধারণ, ভঙ্গিতে রম্য

রম্যধর্মী পত্রিকা হলেও এর বিন্যাস সাধারণ সংবাদপত্রের মতোই— রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, ধাঁধা, তারকাদের আলাপ। সবই থাকে; তবে সব প্রতিবেদনে থাকে কৌতুকপূর্ণ পরিবেশন। সম্পাদকদের ভাষায়, এটি ‘অ্যান্টি-পলিটিক্যালি কারেক্ট’ এক পত্রিকা—যা ব্যঙ্গ করে, তবে কাউকে অপমান করার জন্য নয়।

২০২৪ সালের সংখ্যার আলোচিত প্রতিবেদন

২০২৪ সংস্করণের প্রথম পাতার প্রধান শিরোনাম— “সকলেই আমরা বুদ্ধিমান হবো” এতে আলোচিত হয়েছে—এআই প্রযুক্তি কীভাবে পরীক্ষাব্যবস্থা ও বুদ্ধিবৃত্তিক পরিমাপকে বদলে দিচ্ছে।

দ্বিতীয় প্রধান প্রতিবেদন— “নারী হওয়ার আগে পুরুষের যা জানা দরকার” এতে লিঙ্গ রূপান্তর প্রক্রিয়ায় নারীতে রূপান্তরিত ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

শুধু ফ্রান্সেই পাওয়া যায়, অনলাইনে নয়

এ পত্রিকা কোনো ডিজিটাল সংস্করণ প্রকাশ করে না। শুধুমাত্র ফ্রান্সের নিউজ স্ট্যান্ড, হকার এবং পত্রিকা বিক্রির বুথগুলোতেই এটি বিক্রি হয়। অন্য কোনো ভাষায় এর অনুবাদও প্রকাশিত হয় না।

পত্রিকার সম্পাদক ডি ইন্ডি বলেন— “আমরা মজা করি, কিন্তু কাউকে আঘাত করি না। আমাদের লক্ষ্য কৌতুক, নিষ্ঠুরতা নয়।”

সূত্র : বিবিসি

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com