মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হত্যা

রংপুরে জানাজা-দাফন, ২৬ টুকরা মরদেহ দেখে আহাজারি

  • সবশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৩ জন সংবাদটি দেখেছেন

ঢাকার হাইকোর্ট মাজারের পাশে দুটি নীল ড্রামে উদ্ধার হওয়া কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২)–এর ২৬ টুকরা মরদেহ শনিবার (১৫ নভেম্বর) সকালে নিজ গ্রাম রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়ায় দাফন করা হয়েছে। স্থানীয় গোপালপুর নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে সকাল সাড়ে আটটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

শুক্রবার গভীর রাতে সাড়ে তিনটায় অ্যাম্বুলেন্সে করে আশরাফুলের মরদেহ পৌঁছায় নিজ বাড়িতে। স্বজন ও এলাকাবাসী মরদেহের ২৬টি খণ্ডিত অংশ দেখে কান্নায় ভেঙে পড়েন। সকালে জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হাইকোর্ট মাজারের পাশে ফেলে রাখা দুটি নীল ড্রাম থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় তাঁর পরিচয়।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়া থেকে ফেরা বাল্যবন্ধু জরেজুল ইসলামের সঙ্গে ঢাকায় যান আশরাফুল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় শুক্রবার তাঁর বড় বোন বাদী হয়ে জরেজুল ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
একই দিন বিকেলে কুমিল্লার দাউদকান্দি থেকে ডিবি পুলিশ জরেজুল ইসলামকে এবং র‍্যাব তার প্রেমিকা শামীমা আক্তারকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, জরেজ ও শামীমার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। একপর্যায়ে আশরাফুলও শামীমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে ক্ষুব্ধ হন জরেজ।

মঙ্গলবার ঢাকার দনিয়ার বাসায় তর্কের একপর্যায়ে বালিশ চাপা ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আশরাফুলকে হত্যা করেন জরেজ।

হত্যার পর জড়িত দুজন মরদেহ দুই দিন বাসায় রেখে দেন। এরপর দা দিয়ে ২৬ টুকরা করে দুটি ড্রামে ভরে বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্ট মাজারের পাশে ফেলে দেন।

পরিবার জানিয়েছে, গ্রেপ্তার জরেজ মালয়েশিয়া থেকে দেশে ফিরে জাপান যাওয়ার জন্য ২০ লাখ টাকা ধার চাইছিল আশরাফুলের কাছে। এই টাকার বিষয়েও তাঁদের মধ্যে টানাপড়েন ছিল।

নিহত আশরাফুল পেশায় কাঁচামাল আমদানিকারক ছিলেন। তিনি স্ত্রী, ১০ বছরের মেয়ে ও সাত বছরের ছেলেকে রেখে গেছেন। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় নেমেছে শোকের ছায়া।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com