সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আসছে অন্তু’র প্রথম অ্যালবাম ‘শূন্যস্হান’

  • সবশেষ আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৯ জন সংবাদটি দেখেছেন

এ সময়ের তরুণ্যের মাঝে গীটার শেখার প্রথম অনুপ্রেরণার নাম অন্তু দাস । যিনি চমৎকার গিটার বাজিয়ে মুগ্ধতার যাদু ছড়িয়ে দেন সকলের হৃদয়ে ।

তাইতো রংপুরের পাক পাড়ায় জন্ম নেয়া এই শিল্পী নাম কুরিয়েছেন দেশ থেকে দেশান্তরে।

অন্তুর বাবা বাংলাদেশের একজন সফল চিত্রসাংবাদিক। স্কুল জীবনের যে বয়সে ছেলেরা ব্যাট বল হাতে নিয়ে মাঠে খেলতে যেতো অন্তু তখন চেষ্টা করত গিটার বাজানোর। চেষ্টা করতো গিটার বাজানোর নতুম সব কৌশল রপ্ত করতে।

তাকে গিটার বাজাতে রেখে শুরুর দিকে নানান মন্তব্য করত নানান মানুষ কিন্তু থেমে থাকে নি অন্তুর হাতের জাদু রপ্ত করার খেলা। এক যুগের প্রচেষ্টায় অন্তু এখন মিউজিক ইন্ডাস্ট্রির পরিচিত মুখগুলোর একজন।

২০১৭ সাল থেকেই প্রফেশনাল মিউজিক ডিরেক্টরদের সাথে তিনি সেশন বাজানো শুরু করেন। বর্তমানে বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পীদের গানে অন্তুর গিটার প্লেইং যেন এক নিয়মিত ব্যাপার। কাজ করেছেন দেশের অন্যতম অভিনেতাদের নাটক সিনেমাতেও।

শুধু গিটার বাজানো নয় অন্তু দর্শকের মন কেড়েছে তার কণ্ঠ দিয়েও। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে জাহিদ প্রিতমের নির্মিত ওয়েব ফিল্ম ঘুম পরিতে ‘মন্দ হতো না ‘নামে একটি গান গেয়ে নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়।

জয় শাহরিয়ার প্রীতম হাসান পথিক হাসান মিনার রহমান এবং ব্যান্ড আভাসের সাথে দীর্ঘদিন কাজ করেছেন অন্তু দাস। বর্তমানে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের মিউজিক্যাল টিমের অন্যতম সদস্য অন্তু দাস

নিজের একক অ্যালবাম ‘শূন্যস্থান ‘ নিয়ে শিগ্রই সামনে আসবেন গিটারিস্ট ও কণ্ঠশিল্পী অন্তু দাস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com