সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দুবাই এয়ার শোতে ভারতের ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ জন সংবাদটি দেখেছেন

সংযুক্ত আরব আমিরাতে চলমান দুবাই এয়ার শো ২০২৫–এ মহড়া দিতে গিয়ে ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন এলাকায় ভারতীয় প্রযুক্তিতে তৈরি এ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

আইএএফ এক বিবৃতিতে জানায়— “দুবাই এয়ার শোতে আকাশে উড্ডয়ন প্রদর্শনের সময় একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট গুরুতর আহত হয়ে মারা গেছেন। তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়— আকাশে ঘুরতে থাকা বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া, সেখানে উপস্থিত দর্শক ও কর্মকর্তারা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।

হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL)–এর তৈরি এ এক আসনের হালকা মাল্টি–রোল কমব্যাট বিমানটি ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে পরিচিত। বিমান প্রতিরক্ষা, আক্রমণাত্মক আকাশ সহায়তা, নিকটবর্তী যুদ্ধসহ বহুমুখী অভিযানে এটি ব্যবহৃত হয়।

এর আগেও তেজস–এর একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি তেজস বিধ্বস্ত হয়, তবে সেবার পাইলট প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ২০০১ সালের প্রথম উড্ডয়নের পর সেটিই ছিল তেজস সিরিজের প্রথম দুর্ঘটনা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com