সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সিরিজ বাঁচানোর ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ

  • সবশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩১ জন সংবাদটি দেখেছেন

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে হারের কারণে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগারদের সামনে আজ ভরাডুবি এড়ানোর লড়াই। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।

টসে হেরে বোলিংয়ে পাঠানো হয় বাংলাদেশকে। ব্যাটিং-বান্ধব উইকেট হলেও চাপ সামলিয়ে নিয়েই বোলিং আক্রমণ সাজিয়েছে টাইগাররা। বিশেষ করে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সামনে রয়েছে ব্যক্তিগত মাইলফলকের সুযোগ—আর মাত্র একটি উইকেট পেলেই তিনি দেশের হয়ে টি-টোয়েন্টিতে বিশেষ একটি রেকর্ড স্পর্শ করবেন।

বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ। ফলে প্রতিটি ম্যাচই নির্বাচকদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ায় দলটির ওপর মানসিক চাপও কম নয়। তুলনামূলক দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে হারলে সেটি প্রস্তুতিকে আরও কঠিন করে তুলবে।

অন্যদিকে প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী আয়ারল্যান্ড। উপমহাদেশীয় পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার তাদের পরিকল্পনা বেশ সফলভাবে এগোচ্ছে। টেস্টে লড়াই করেও ফল না পেলেও টি-টোয়েন্টি ফরম্যাটে তারা ছন্দ ধরে রাখতে চায়।

বাংলাদেশের একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com