সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সিরিজ বাঁচানোর ম্যাচে বদলে যেতে পারে বাংলাদেশের একাদশ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ জন সংবাদটি দেখেছেন

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ टी–টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় দাঁড়িয়ে এখন সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এটিই টাইগারদের শেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ। ফলে মঙ্গলবার (২ ডিসেম্বর) সাগরিকায় দুপুর ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি শুধু সিরিজ নির্ধারণী নয়—বিশ্বমঞ্চের প্রস্তুতিও যাচাই হয়ে যাবে এই ম্যাচে।

চলতি বছর টি–টোয়েন্টিতে ওঠানামার মধ্য দিয়েই সময় কাটাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে এবং বিদেশে সিরিজ জিতলেও বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতাও আছে লিটন দাসের দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর আবার আইরিশদের বিপক্ষেও প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচের জয় সিরিজে ফিরিয়ে এনেছে সমতা।

এবার শেষ ম্যাচে তাই বাজি বড়। ম্যাচটি জিততে হলে শক্তিশালী ও ব্যালান্সড একাদশ নিয়েই মাঠে নামতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। শুধু উইকেটকিপার নুরুল হাসান সোহানের জায়গায় দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। সে ব্যতীত বাকি স্কোয়াড অপরিবর্তিতই থাকতে পারে।

গতি ও বৈচিত্র্যে পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকছেন তানজিম হাসান সাকিব। তৃতীয় পেসার হিসেবে খেলতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাটিং অর্ডারে লিটন দাসের নেতৃত্বে ওপেনিংয়ে দেখা যাবে পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিমকে।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com