সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় আজ বুধবার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলনরত সংগঠন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ গতকাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়—অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ‘তালাবদ্ধ কর্মসূচি’ ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই।
ঘোষণা অনুযায়ী—
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ যেসব দাবি জানিয়েছে—
মঙ্গলবার বিকেল ৪টায় সারাদেশের জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষকরা। এতে দ্রুত দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।
এদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় পরিষদের আহ্বায়ক মো. আবুল কাসেমসহ কয়েকজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এই শোকজের প্রতিবাদে আজ দুপুর ১২টায় উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়।
শিক্ষক নেতারা বলেন,
“দীর্ঘদিন ধরে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শাটডাউন ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প ছিল না। সরকারের পক্ষ থেকে যৌক্তিক দাবি মেনে নিলে এক ঘণ্টার মধ্যেই দেশের সব বিদ্যালয় খুলে দিতে আমরা প্রস্তুত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”