শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

রংপুরে বিভাগীয় লেখক পরিষদের পৃষ্ঠপোষক সম্মাননা পেলেন সাংবাদিক এনামুল হক

  • সবশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ জন সংবাদটি দেখেছেন

বিভাগীয় লেখক পরিষদ রংপুরের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীতি ডিজিটালের পরিচালক ও সাংবাদিক এনামুল হককে পৃষ্ঠপোষক সম্মাননা প্রদান করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিচর্চায় তাঁর ভূমিকা এবং সংগঠনের কার্যক্রমে দীর্ঘদিনের সহযোগিতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাজী মো. জুননুন এবং সাধারণ সম্পাদক জাকির আহমদ এনামুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সংগঠনের নেতাদের ভাষ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর লেখালেখি, গবেষণা ও সংস্কৃতি অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো হয়। চলতি বছরে পৃষ্ঠপোষক শ্রেণিতে এনামুল হককে নির্বাচিত করা হয় তাঁর নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য।

পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ বলেন,
“এনামুল হক শুধু সাংবাদিকতা নয়, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সহযোগিতা সংগঠনের পথচলাকে আরও শক্তিশালী করেছে।”

অনুষ্ঠানে রংপুর অঞ্চলের বিশিষ্ট লেখক, গবেষক, সাহিত্য–সংস্কৃতি কর্মী ও সংগঠকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর নানা পর্ব শেষে সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com