সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পঞ্চগড়ে ১১ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

  • সবশেষ আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ জন সংবাদটি দেখেছেন
শীত-ফাইল ছবি
শীত-ফাইল ছবি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র শীত পড়তে শুরু করেছে। গত কয়েক দিন ধরে ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকা তাপমাত্রা আজ শনিবার সকালে আরও কমে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে খেটে–খাওয়া মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন।

শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর): মৌসুমের আগের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি, বুধবার–শুক্রবার: সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি, শুক্রবার সকাল ৯টা: তাপমাত্রা ১২ ডিগ্রি, বাতাসের আর্দ্রতা ৯২%, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা: ২৭ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশায় গতকাল সড়কে দৃশ্যমানতা মারাত্মক কমে যায়। ফলে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়।

শীত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ভুগছেন সর্দি–কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াজনিত সমস্যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “টানা কয়েক দিন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে ছিল। আজ তা নেমে ১১ ডিগ্রিতে এসেছে। ডিসেম্বরের শুরুতেই এমন তাপমাত্রা দেখায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com