মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, বাজারে কমছে দাম

  • সবশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ জন সংবাদটি দেখেছেন

প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে প্রথম চালান দেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পাইকারি বাজারে প্রভাব পড়তে শুরু করে। আমদানির খবর ছড়িয়ে পড়তেই মোকামে দাম কমে যায়, যা খুচরা বাজারেও প্রতিফলিত হয়েছে।

বিকেলে রকি এন্টারপ্রাইজের ৩০ টন পেঁয়াজের প্রথম চালান দেশে ঢোকে। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের অস্থিরতার পর আমদানির খবর বাজারে স্বস্তি নিয়ে এসেছে।

ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আসার ঘোষণা বাজারকে স্থিতিশীল করতে সাহায্য করছে।
আরেক ব্যবসায়ী মনোয়ার হোসেন জানান, স্থানীয় শুকনা পেঁয়াজের দাম তিন দিন আগেও প্রতি কেজি ১৩০ টাকা থাকলেও বর্তমানে ১০০ টাকায় নেমে এসেছে। মুড়িকাটা পাতা পেঁয়াজের দামও ১০০ টাকা থেকে কমে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সীমিত পরিসরে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি (ইমপোর্ট পারমিট) পাবেন এবং একজন সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। তিনি বলেন, “আমদানির সুযোগ আরও বাড়ানো হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com