সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ক্যাপিটালস জার্সিতে অভিষেকেই ঝড় তুললেন মুস্তাফিজ

  • সবশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ জন সংবাদটি দেখেছেন

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুর্দান্ত অভিষেক করেছেন বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচেই বল হাতে ঝড় তোলেন তিনি।

শনিবার অনুষ্ঠিত ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে মুস্তাফিজ ৪ ওভার বোলিং করে ২৬ রান খরচ করে ২ উইকেট নেন। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসার পরই দলের ব্রেকথ্রু এনে দেন ফিজ। তিনি রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দলের আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করেন।

এরপর দ্বিতীয় স্পেলে ১২তম ওভারে এসে মুস্তাফিজ ওভারের প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে আউট করেন। দিনভর লঙ্কান ব্যাটসম্যানটি বিপজ্জনক হয়ে ওঠার পরও মুস্তাফিজ তার ফিরিয়ে এনে ক্যাপিটালসের শিবিরে স্বস্তি ফিরিয়ে দেন।

শেষ পর্যন্ত মুস্তাফিজের ভালো বোলিংয়ের পরও দল জিততে পারে নি। আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করেছিল দুবাই। জবাবে গালফ জায়ান্টস ১৮ ওভার ৫ বলেই ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com