মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

মোটরসাইকেল চোর সন্দেহে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার

  • সবশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চোর সন্দেহে ট্রাক্টরচালক সোহেল রানাকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব–১৩। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব–১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতার হাফিজুর রহমান (৫৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার জলাইডাংগা পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী সোহেল রানা (২৮) পেশায় ট্রাক্টর চালক। তাকে মোটরসাইকেল চোর সন্দেহ করে আটক করার পরিকল্পনা করেন হাফিজুর রহমান ও তার সহযোগীরা। গত ২৭ অক্টোবর তারা সোহেলকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে এলাকাবাসীর অজ্ঞাত একটি চায়ের দোকানের সামনে নিয়ে যায়।

পরে চুরির অভিযোগে সোহেল রানাকে হাত-পা বেঁধে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। এমনকি হাঁটুর নিচে বৈদ্যুতিক শকও দেওয়া হয়। এতে গুরুতর জখম হন তিনি।

পরিবার জানায়, সোহেল বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। অন্যদিকে, হামলাকারীরা একশ টাকার তিনটি অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর গুরুতর অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। বাড়িতে নেওয়ার পরই সোহেল মারা যান।

পরবর্তীতে সোহেলের বাবা মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন।

মামলার পর র‌্যাব–১৩ এবং র‌্যাব–৪ যৌথভাবে অভিযান চালায়। রবিবার (৭ ডিসেম্বর) রাতে রাজধানীর পল্লবী থানার মাটিকাটা রোড এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব–১৩ এর মিডিয়া কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com