মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বেসরকারি স্কুল-কলেজের ৬ হাজার ৯২০ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্ক:

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ছয় হাজার ৯২০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। এর মধ্যে স্কুল পর্যায়ে ৬ হাজার ৩৪৬ এবং কলেজ পর্যায়ে ৫৭৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) মাউশির নভেম্বর মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকসহ মাউশির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্কুল পর্যায়ে কোন অঞ্চলে কতজন এমপিওভুক্ত

বরিশাল অঞ্চল: ৪৫৯ জন চট্টগ্রাম অঞ্চল: ১,৪০৪ জন,কুমিল্লা অঞ্চল: ৪২৩ জন,ঢাকা অঞ্চল: ১,৪৪৯ জন,খুলনা অঞ্চল: ৩৪২ জন,ময়মনসিংহ অঞ্চল: ৫৫৯ জন,রাজশাহী অঞ্চল: ১,১৬২ জন,রংপুর অঞ্চল: ৫৩৫ জন,সিলেট অঞ্চল: ১৩ জন

কলেজ পর্যায়ে কোন অঞ্চলে কতজন এমপিওভুক্ত,বরিশাল অঞ্চল: ৭০ জন,চট্টগ্রাম অঞ্চল: ৯৪ জন,কুমিল্লা অঞ্চল: ৭৪ জন,ঢাকা অঞ্চল: ৭৭ জন,খুলনা অঞ্চল: ৭৭ জন,ময়মনসিংহ অঞ্চল: ৬০ জন,রাজশাহী অঞ্চল: ৪৮ জন,রংপুর অঞ্চল: ৭৪ জন,সিলেট অঞ্চল: কেউ নেই


এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com