মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

মিথিলা–সৃজিত সম্পর্ক নিয়ে নতুন তথ্য: ‘এভাবেই আমাকে বোকা বানায়’, বললেন মিথিলা

  • সবশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ জন সংবাদটি দেখেছেন

স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চলছিল গুঞ্জন— আলাদা থাকছেন মিথিলা ও সৃজিত? বিচ্ছেদের পথে কি হাঁটছেন তারা? অবশেষে এক ভিডিও সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

বাংলাদেশ ও ভারতীয় মিডিয়াপাড়ায় দীর্ঘদিন আলোচনায় ছিল মিথিলা–সৃজিত দম্পতির সম্পর্ক। গুঞ্জন ছিল, তারা নাকি আর একসঙ্গে থাকছেন না; এমনকি বিচ্ছেদের কথাও ভেসে আসে বিভিন্ন মহলে। তবে এসব জল্পনার মাঝেই এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টিকে খানিকটা ভিন্ন দিকে ঘুরিয়ে দিলেন অভিনেত্রী মিথিলা।

ভারতের মুম্বাই থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে মিথিলা জানান, বর্তমানে তিনি সৃজিত মুখার্জির সঙ্গেই সময় কাটাচ্ছেন। ঠিক কবে মুম্বাই গিয়েছেন তা স্পষ্ট না হলেও, ভারতীয় এক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়— দম্পতি এখন একসঙ্গেই রয়েছেন।

মিথিলা বলেন, “এমন হয়েছে যে সৃজিতের অনেক পরিবারের সদস্যের সঙ্গে আমার আগে দেখা হয়নি; এবার দেখা হলো। আমরা বেড়াতে গিয়েছি, আইরার সঙ্গেও সবাই পরিচিত হয়েছে। গতবছর আমাদের শেষ দেখা হয়েছিল; এরপর আর দেখা হয়নি। এবার একসঙ্গে আড্ডা হলো, হইচই হলো। খুব ঘোরা–ফেরা না হলেও ভালো সময় কাটিয়েছি।”

এই বক্তব্য প্রকাশ পাওয়ার পর দম্পতিকে ঘিরে ছড়িয়ে থাকা বিচ্ছেদের গুঞ্জন কিছুটা হলেও প্রশমিত হয়েছে বলে মনে করছেন অনেকে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com