সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সাত বছরে তৈরি অ্যাভাটার ৩-এর সংগীত, সুরকার জানালেন অভিজ্ঞতা

  • সবশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ জন সংবাদটি দেখেছেন
সাত বছরে তৈরি অ্যাভাটার ৩-এর সংগীত, সুরকার জানালেন অভিজ্ঞতা
সাত বছরে তৈরি অ্যাভাটার ৩-এর সংগীত, সুরকার জানালেন অভিজ্ঞতা
অ্যাভাটার সিরিজ যে প্রযুক্তির দিক থেকে অসাধারণ, তা সবারই জানা। সিনেমাটোগ্রাফি, অ্যানিমেশন আর পারফরম্যান্স ক্যাপচারের পাশাপাশি সংগীতেও এই সিরিজ নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি অ্যাভাটার সিরিজের তৃতীয় ছবি অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পেতে চলেছে। এর সংগীত তৈরি করতে সুরকার সাইমন ফ্র্যাংলেনের লেগেছে প্রায় সাত বছর।

এই সময়ের মধ্যে তিনি ১,৯০০-এর বেশি পৃষ্ঠার অর্কেস্ট্রাল সুর লিখেছেন। এমনকি প্যান্ডোরার বাসিন্দাদের জন্য একেবারে নতুন ধরনের বাদ্যযন্ত্রও তৈরি করেছেন।ছবির সম্পাদনা শেষ মুহূর্ত পর্যন্ত চালু থাকায়, মুক্তির মাত্র পাঁচ দিন আগে শেষ সংগীতের কাজ শেষ করেন ফ্র্যাংলেন। তিনি জানান, এই ছবিতে একটি সাধারণ হলিউড ছবির তুলনায় প্রায় চার গুণ বেশি সংগীত ব্যবহার করা হয়েছে। প্রায় পুরো ১৯৫ মিনিটের ছবিতেই সংগীত রয়েছে।

ছবিটি মুক্তি পেতে চলেছে ১৯ ডিসেম্বর। এবার গল্পে রয়েছে গভীর আবেগ। ছবিতে দেখা যাবে, জ্যাক সুলি ও নেইতিরি তাদের ছেলের মৃত্যুর শোকে ভেঙে পড়েছেন।

অন্যদিকে, উইন্ড ট্রেডার্স নামে এক যাযাবর গোষ্ঠীর জন্য তিনি প্রাণবন্ত ও মজার সুর তৈরি করেছেন। তাদের জন্য গিটার বা ড্রামের বদলে তৈরি করা হয়েছে প্যান্ডোরার উপযোগী নতুন বাদ্যযন্ত্র।

সাইমন ফ্র্যাংলেনের সঙ্গীতজীবন শুরু হয় খুব অল্প বয়সে। তিনি মাইকেল জ্যাকসন, হুইটনি হিউস্টনসহ বহু তারকার সঙ্গে কাজ করেন। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ড্যান্সেস উইথ উলভস, সেভেন, টাইটানিক এর মতো ছবিতে। টাইটানিকের সময় সংগীতের বাজেট কম থাকলেও, অ্যাভাটারে ছিল পুরো স্বাধীনতা। পরিচালক জেমস ক্যামেরন বিশ্বাস করেন, ভালো কাজের জন্য সময় দরকার। তিনি ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার না করে বাস্তব সঙ্গীতশিল্পীদের দিয়েই সব কাজ করিয়েছেন।

অ্যাভাটার ফোর ও ফাইভের পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে। তবে সেগুলো তৈরি হবে কি না, তা নির্ভর করছে ফায়ার অ্যান্ড অ্যাশ-এর ব্যবসায়িক সাফল্যের ওপর। ফ্র্যাংলেন জানান, দর্শক যদি আবার অ্যাভাটার দেখতে চায়, তাহলে তিনি পরের ছবিগুলোতেও কাজ করতে আগ্রহী।

সূত্র: বিবিসি

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com