মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বাজার সহনীয় রাখতে দুই দিনে ১ হাজার ১৫০টি পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

  • সবশেষ আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন
বাজার সহনীয় রাখতে দুই দিনে ১ হাজার ১৫০টি পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার
বাজার সহনীয় রাখতে দুই দিনে ১ হাজার ১৫০টি পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার—এই দুই দিনে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) ইস্যুর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন ৫৭৫টি করে মোট ১ হাজার ১৫০টি আইপি ইস্যু করা হবে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি আইপির বিপরীতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

এতে আরও জানানো হয়, আমদানি অনুমতির আবেদনের ক্ষেত্রে পূর্বের শর্তই বহাল থাকবে। অর্থাৎ চলতি বছরের ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল এই দুই দিনে পুনরায় আবেদন দাখিল করতে পারবেন।

কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, একজন আমদানিকারক সর্বোচ্চ একবারই আবেদন করার সুযোগ পাবেন।

সরকারি সিদ্ধান্তের ফলে আমদানির পরিমাণ বাড়লে আগামী দিনে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং দাম নিয়ন্ত্রণে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


🔹

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com