মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে আ.লীগ নেতা ও সাবেক মেয়র গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ জন সংবাদটি দেখেছেন

ঠাকুরগাঁও, ১৫ ডিসেম্বর – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ দেশের বিভিন্ন জেলায় ‘ডেভিল হান্ট-২’ অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিশেষ অভিযান পরিচালনা করে সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা আলমগীর সরকারকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ভান্ডারা এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় আলমগীর সরকারকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত হিসেবে আটক করা হয়। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, গ্রেপ্তার আলমগীর সরকারকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে রাতেই ঠাকুরগাঁও জেলা আদালতে পাঠানো হয়েছে।

আলমগীর সরকার দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, যুবলীগ ও উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ভান্ডারা এলাকার মৃত আমানুল্লাহ মাস্টারের ছেলে এবং সাবেক পৌর মেয়র।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com