মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বন্ডি সমুদ্র সৈকতের হামলাকারী হায়দরাবাদের বাসিন্দ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ জন সংবাদটি দেখেছেন
বন্ডি সমুদ্র সৈকতের হামলাকারী হায়দরাবাদের বাসিন্দা
বন্ডি সমুদ্র সৈকতের হামলাকারী হায়দরাবাদের বাসিন্দা

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ গুলির ঘটনায় নিহত বন্দুকধারী সাজিদ আকরাম ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। তবে ভারতের পরিবারের সঙ্গে তার খুব বেশি যোগাযোগ ছিল না। ভারতের পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত রোববার বন্ডি সৈকতে সংঘটিত এ হামলাকে অস্ট্রেলিয়ার পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে। প্রায় ৩০ বছরের মধ্যে এটি দেশটির অন্যতম ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন।

সিডনি পুলিশ জানায়, ৫০ বছর বয়সী সাজিদ আকরামকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়। তার ২৪ বছর বয়সী ছেলে ও হামলার সহযোগী নাভিদ আকরাম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তেলেঙ্গানা রাজ্য পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সাজিদ আকরামের উগ্রবাদী মানসিকতা বা কর্মকাণ্ড সম্পর্কে তার পরিবারের কোনও ধারণা ছিল না। কীভাবে বা কোন পরিস্থিতিতে তিনি উগ্রবাদে জড়িয়েছেন, সে বিষয়েও তারা অবগত নন।

অস্ট্রেলীয় পুলিশ জানিয়েছে, গত মাসে বাবা ও ছেলে ফিলিপাইনে ভ্রমণ করেছিলেন। এ সময় সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্টে এবং তার ছেলে অস্ট্রেলীয় পাসপোর্টে সফর করেন। ওই সফরের উদ্দেশ্য ও কোনও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন রয়েছে।

তেলেঙ্গানা পুলিশ আরও জানিয়েছে, ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় অভিবাসনের পর সাজিদ আকরাম ছয়বার ভারতে এসেছিলেন এবং ভারত ছাড়ার আগে তার বিরুদ্ধে কোনও নেতিবাচক নথি বা অভিযোগের রেকর্ড ছিল না।

সূত্র: রয়টার্স

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com