জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে আগামী শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) রংপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি বাজার ও ১১ কেভি জুম্মাপাড়া ফিডারের আওতাধীন ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট, কামারপাড়া, পাকার মাথা, আলিয়া মাদ্রাসা, মুলাটোল, সোনা পট্টি, বেতপট্টি, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সেন্ট্রাল রোড, নবাবগঞ্জ বাজার, সুপার মার্কেট, পিয়াজ পট্টি, সিটি বাজার ও সংলগ্ন এলাকা। দুপুর ২টা থেকে বিকাল ৫টা(১১ কেভি জুম্মাপাড়া ফিডার): জাহাজ কোম্পানি এলাকা, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস, ইন্দ্রার মোড়, পুলিশ ফাঁড়ি, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, জুম্মাপাড়া পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ এবং জুম্মাপাড়া আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকা। নেসকো কর্তৃপক্ষ সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।