মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ৮২০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ১

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্ক:হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ২ হাজার ৮২০ কেজি জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের রেলক্রসিং সংলগ্ন স্থানে অভিযান চালায়।অভিযানকালে ৯৪ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। এ সময় নওগাঁ জেলার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। অবৈধ পণ্য আমদানি ও চোরাচালান প্রতিরোধে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com