সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শীত পড়লেই মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় কেন

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ জন সংবাদটি দেখেছেন
শীত পড়লেই মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় কেন
শীত পড়লেই মাইগ্রেনের ব্যথা বেড়ে যায় কেন
মাইগ্রেনের যন্ত্রণা কতটা কষ্টকর, ভুক্তভোগী ছাড়া অন্যদের জন্য বোঝা মুশকিল। বিশেষ করে শীতকালে মাইগ্রেনের যন্ত্রণা তীব্র হয়ে দাঁড়ায় বলে দাবি ভুক্তভোগীদের। কিন্তু শীতকালে মাইগ্রেনের যন্ত্রণা তীব্রতর হয়ে ওঠে কেন? এর নেপথ্য কারণ তুলে ধরেছেন চিকিৎসকরা। চলুন, জেনে নেওয়া যাক—

চিকিৎসকরা জানিয়েছেন, তাপমাত্রা নেমে যাওয়ায় স্ক্যাল্প, ঘাড়ের রক্তনালিগুলো দ্রুত সঙ্কুচিত হতে শুরু করে।

একবার গরম থেকে ঠাণ্ডা, আবার ঠাণ্ডা থেকে গরমে যাতায়াত করলেও ভাস্কুলার সিস্টেমের ওপর প্রভাব পড়ে।

গায়ে রোদ পড়লে সেরোটোনিনের মাত্রা স্বাভাবিক থাকে, যা মেজাজ ফুরফুরে রাখে, কষ্ট-যন্ত্রণা তেমন অনুভূত হয় না, ঘুমও আসে তাড়াতাড়ি। কিন্তু শীতকালে গায়ে রোদ কম পড়ে।
এর ফলেও মাইগ্রেনের যন্ত্রণা বেশি অনুভূত হয়।গায়ে রোদ কম পড়ার অর্থ প্রাকৃতিকভাবে ভিটামিন ডি-র জোগান কমে যায় শরীরে। আবার দিনের দৈর্ঘ্যও কমে যাওয়াতেও ঘেঁটে যায় নিদ্রাচক্রও। এর ফলেও মাইগ্রেনের যন্ত্রণা তীব্র আকার ধারণ করে।

আবহাওয়া পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলীয় চাপেও হেরফের ঘটে।

শীতকালে ঘরবন্দি হয়ে থাকার সময় অত্যধিক ক্যাফেইন যুক্ত পানীয়ও পান করে ফেলি আমরা। সেই তুলনায় পানি কম পান করি। এতে পানিশূন্যতা দেখা দেয় শরীরে, যাতে মাইগ্রেনের যন্ত্রণা আরো বেশি অনুভূত হয়।

ঘরে বসে থাকা মানেই দীর্ঘ সময় হয় টিভিতে চোখ থাকে, অথবা ফোনের স্ক্রিনের ওপর নজর থাকে। এতে চোখের ওপর চাপ পড়ে, বাড়ে মাইগ্রেনের ব্যথাও। তাই শীতকালে মাইগ্রেনের যন্ত্রণা থেকে রক্ষা পেতে হলে মাথা, ঘাড় ও কান যেন গরম থাকে, সে ব্যবস্থা করুন।

অবশ্যই পর্যাপ্ত পানি পান করুন। তেষ্টা না পেলেও পানি পান করতে হবে। ঘুমের সঙ্গে আপস  করবেন না। সময়ে খাওয়াদাওয়া সারুন। গায়ে রোদ লাগান।

সূত্র : এবিপি লাইভ

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com