সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মক্কায় আবেগঘন মিলন: দুই বছর পর বাবা ছেলে ওমরাহ পালন করলেন ওমর সানি

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

দীর্ঘ অপেক্ষার পর পবিত্র ভূমি মক্কায় এক হলো বাবা–ছেলের পথ। দুই বছর পর ছেলেকে কাছে পেয়ে আবেগে ভেঙে পড়লেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। ছেলের সঙ্গে একসঙ্গে ওমরাহ পালন করে স্মরণীয় করে রাখলেন জীবনের বিশেষ এই মুহূর্ত।পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন দেশে অবস্থান করায় দীর্ঘদিন ধরেই প্রিয়জনদের থেকে দূরে থাকতে হচ্ছিল ওমর সানিকে। তার স্ত্রী অভিনেত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে কন্যা ফাইজাকে নিয়ে বসবাস করছেন। আর একমাত্র ছেলে ফারদিন এহসান কর্মসূত্রে থাকেন দুবাইয়ে।সম্প্রতি ব্যবসায়িক কাজে সৌদি আরবের জেদ্দায় যান ফারদিন। একই সময়ে সেখানে অবস্থান করছিলেন ওমর সানি। কাকতালীয় এই সফরেই দুই বছর পর বাবা–ছেলের দেখা হয়। এরপর তারা একসঙ্গে পবিত্র ওমরাহ পালন করেন।এই আবেগঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন ওমর সানি। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। ভিডিও বার্তায় অভিনেতা বলেন, “আমার ছেলে ফারদিন দুই বছরের বেশি সময় ধরে দেশের বাইরে। জেদ্দায় ওর সঙ্গে দেখা হলো। লাভ ইউ বাবা। তোর চোখের পানি আমাকে নাড়িয়ে দিয়েছে।”ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, “ও ওমরাহ করতে এসেছে। আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ ও নিরাপদ রাখেন।”এই মিলনের খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যেও আবেগের ছোঁয়া লাগে। বাবা–ছেলের ভালোবাসা আর একসঙ্গে ইবাদতের মুহূর্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা ও শুভকামনার বার্তা আসতে থাকে।ওমর সানি জানান, বাবা–ছেলের একসঙ্গে তোলা ছবি স্ত্রী মৌসুমীর কাছে পাঠানো হলে তিনিও আবেগ সামলাতে পারেননি। ছেলেকে খুব মিস করছেন জানিয়ে কান্নায় ভেঙে পড়েন বলেও জানান অভিনেতা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com