সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তারেক রহমানের অপেক্ষায় ৩০০ ফিটে জাসাস সদস্যরা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ জন সংবাদটি দেখেছেন
তারেক রহমানের অপেক্ষায় ৩০০ ফিটে জাসাস সদস্যরা
তারেক রহমানের অপেক্ষায় ৩০০ ফিটে জাসাস সদস্যরা
লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।

দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে নেতাকর্মীদের সঙ্গে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে অভিমুখে রওনা হয়েছেন তারেক রহমান।

ওদিকে তারেক রহমানের অপেক্ষায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে রয়েছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস)।

এই দলের সঙ্গে রয়েছেন ইথুন বাবু, সাজ্জাদ হোসেন পলাশ, গামছা পলাশ, পরান ও অন্যান্য শিল্পী সদস্যরা। এসময় সদস্যেদের সকলকেই একই রঙের, একই ডিজাইনের পাঞ্জাবি ও শাড়ি পরে থাকতে দেখা যায়।

তারেক রহমান দেশে পোঁছার পর সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই দোয়া মাহফিলেও অংশ নেয় জাসাস।
এরপর ইথুন বাবু বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম। আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দয়া করবেন।  

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com