বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

রংপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগাছায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর উপজেলা কমিটির সদস্য ও তাম্বুলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সহসভাপতি শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহাদৎ হোসেন ওই এলাকার মৃত ইউনুছ আলী ব্যাপারীর ছেলে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেস-টু)’–এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পীরগাছা থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com