সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ক্যানসারে আক্রান্ত বাবুল ইসলামের জীবন বাঁচাতে সহযোগিতার আহ্বান

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ছাটগোপাল গ্রামের যুবক বাবুল ইসলাম (২৮) ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কোমরের বাম পাশে বড় টিউমার হওয়ায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। হাত-পা শুকিয়ে গেছে, সম্পূর্ণভাবে হারিয়েছেন কর্মক্ষমতা। বাবুল ইসলাম মৃত আবুল হোসেনের ছেলে। একসময় তিনি সিরাজগঞ্জে একটি তাঁতের কারখানায় কাজ করতেন। প্রায় দুই বছর আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত তাকে সাত দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসার খরচ জোগাতে বাবুলের পরিবার সব সম্পদ বিক্রি করে দিয়েছে। গরু ও শেষ সম্বল ১২ শতক জমি বিক্রি করেও চিকিৎসা চালানো সম্ভব হয়নি। বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে। চিকিৎসকদের মতে, বাবুলকে সুস্থ করতে জরুরি ভিত্তিতে অপারেশন ও রেডিওথেরাপি প্রয়োজন, যার জন্য প্রায় পাঁচ লাখ টাকা দরকার। নিজের অসহায় অবস্থার কথা জানিয়ে বাবুল ইসলাম বলেন,
“আমি তাঁতের কারখানায় কাজ করতাম। চিকিৎসার জন্য জমি আর গরু বিক্রি করেছি। সব শেষ হয়ে গেছে। এখন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না।” বাবুলের স্ত্রী সুমাইয়া খাতুন বলেন, “অনেকদিন ধরে মানুষটা অসুস্থ। কাজ করতে পারে না, শুয়েও কষ্ট পায়। আমাদের একমাত্র ছেলের বয়স মাত্র এক বছর। ওকে বাঁচাতে না পারলে আমাদের ভবিষ্যৎ কী হবে—কিছুই বুঝতে পারছি না। দেশের মানুষ যদি পাশে দাঁড়ান, তাহলে বাবুলকে বাঁচানো সম্ভব।” বাবুলের ভাই ময়নাল হক জানান, চিকিৎসকদের মতে অপারেশন ও রেডিওথেরাপি ছাড়া তার ভাইয়ের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। এতে সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। শিলখুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, “পরিবারটি অত্যন্ত দরিদ্র। ক্যানসারের মতো ব্যয়বহুল চিকিৎসা বহন করার সামর্থ্য তাদের নেই। দানশীল ব্যক্তি ও সংগঠন এগিয়ে এলে পরিবারটি উপকৃত হবে। বাবুল ইসলামকে বাঁচাতে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।” সহায়তা পাঠানোর ঠিকানা নগদ/বিকাশ/রকেট: ০১৭৩৭৬৪৮৭৬৩ (পার্সোনাল) ব্যাংক হিসাব: ন্যাশনাল ব্যাংক, ভূরুঙ্গামারী শাখা
হিসাবের নাম: মো. ময়নাল হক হিসাব নম্বর: ১-২২০-০০৫-৩৬৯৯৬১ মানবিক সহযোগিতাই পারে বাবুল ইসলামের জীবনে নতুন আশার আলো জ্বালাতে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com