মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শীর্ষ মাওবাদী কমান্ডারসহ ৪ বিদ্রোহীকে হত্যা করেছে ভারত

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ জন সংবাদটি দেখেছেন
শীর্ষ মাওবাদী কমান্ডারসহ ৪ বিদ্রোহীকে হত্যা করেছে ভারত
শীর্ষ মাওবাদী কমান্ডারসহ ৪ বিদ্রোহীকে হত্যা করেছে ভারত
ভারতের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার অভিযানে এক শীর্ষ মাওবাদী কমান্ডারসহ চারজন বিদ্রোহীকে হত্যা করেছে, যাদের মধ্যে দুজন নারীও রয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ বর্তমানে গেরিলা বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাচ্ছে।

নয়াদিল্লি মাওবাদী বিদ্রোহ দমনে সর্বাত্মক অভিযান শুরু করেছে এবং ২০২৬ সালের মার্চের মধ্যে এ আন্দোলন নির্মূলের অঙ্গীকার করেছে।

পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যের পুলিশ জানায়, কান্ধামাল জেলায় নিরাপত্তা বাহিনী তার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পাওয়ার পর বন্দুকযুদ্ধে মাওবাদী কমান্ডার গণেশ উইকেকে গুলি করে হত্যা করা হয়।

৬৯ বছর বয়সী উইকে উপকূলীয় রাজ্যটিতে মাওবাদী বিদ্রোহীদের নেতা ছিলেন এবং তার মাথার ওপর এক লাখ ২০ হাজার ডলারেরও বেশি পুরস্কার ঘোষণা ছিল।

রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তা যোগেশ বাহাদুর খুরানিয়া বলেন, বন্দুকযুদ্ধের পর ‘চারটি মাওবাদী লাশ’ উদ্ধার করা হয়েছে, যাদের একজন উইকে।

খুরানিয়া আরো জানান, বাকি তিনজন—দুই নারী ও এক পুরুষ—ও বিদ্রোহী যোদ্ধা ছিলেন এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি।

ওই একই রাজ্যে বুধবার আরো দুজন মাওবাদী যোদ্ধা নিহত হয়।

ভারত সরকার ‘নকশালপন্থী’ বিদ্রোহের অবশিষ্টাংশের বিরুদ্ধে অভিযানে রয়েছে—এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি গ্রামের নামানুসারে পরিচিত, যেখানে প্রায় ছয় দশক আগে মাওবাদী-অনুপ্রাণিত এই সশস্ত্র আন্দোলনের সূচনা।

বিদ্রোহটি একসময় দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করত এবং ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে যোদ্ধাদের সংখ্যা ১৫ হাজার থেকে ২০ হাজারে পৌঁছয় বলে ধারণা করা হয়।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি নাটকীয়ভাবে দুর্বল হয়ে পড়েছে।ভারত সরকারের হিসাবে, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ৫০০-র বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com