সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ট্রেনের ধাক্কার ৮ বছর কোমায় থাকার পর মারা গেলেন ক্রিকেটার

  • সবশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ জন সংবাদটি দেখেছেন

একসময় ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটের উঠতি মুখ। দেশটির হয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়েও খেলেছিলেন। কিন্তু একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় কোমায় চলে যান। প্রায় ৮ বছর ওই অবস্থায় থাকার পর অবশেষে প্রয়াত হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার আকশু ফার্নান্দো। ফার্নান্দোর প্রয়াণে শোকাহত ক্রিকেটভক্তরা।

১৯৯১ সালে জন্ম ফার্নান্দোর। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংও করতেন। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন। সেমিফাইনালে শ্রীলঙ্কা হারলেও তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ রান করেছিলেন। এরপর অনূর্ধ্ব-২৩ পর্যায়েও খেলেছিলেন। নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলতেন।

তবে ২০১৮ সালে এক ভয়ানক দুর্ঘটনায় সব হিসেবনিকেশ বদলে যায়। সেই বছরের ২৮ ডিসেম্বর এক সতীর্থর সঙ্গে অনুশীলন শেষে ফিরছিলেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।

শরীরের বেশ কয়েকটি হাড় ভাঙে, মাথায় ভয়ানক চোট লাগে। যার জেরে কোমায় চলে যান ফার্নান্দো। তারপর থেকে আট বছর লাইফ সাপোর্টে ছিলেন। তার দীর্ঘ চিকিৎসায় কার্যত সর্বস্বান্ত হতে বসেছিল পরিবার। অবশেষে মঙ্গলবার প্রয়াত হন ফার্নান্দো।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com