মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০২৫ সালে বিশ্বে নিহত ১২৮ সাংবাদিক

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৫০ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ ২০২৫ সালে বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে মধ্যপ্রাচ্যে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)। সংস্থাটির মহাসচিব অ্যান্থনি বেলাঞ্জার এক বিবৃতিতে বলেন, এটি কেবল পরিসংখ্যান নয়; বরং সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি বৈশ্বিক সতর্কবার্তা। তিনি বলেন, সাংবাদিক হত্যা অব্যাহত থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই অপরাধীরা বিচারের আওতার বাইরে থেকে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। আইএফজের প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেখা গেছে ফিলিস্তিনি ভূখণ্ডে। সেখানে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষে অন্তত ৫৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। বেলাঞ্জার বলেন, এত অল্প সময়ে, এত ছোট একটি অঞ্চলে এতসংখ্যক সাংবাদিক হত্যার নজির আগে দেখা যায়নি।মধ্যপ্রাচ্যের বাইরে ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু ও ভারতসহ বিভিন্ন দেশেও সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব হামলার পেছনে জড়িতদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ না হলে সাংবাদিকদের ওপর সহিংসতা আরও বাড়বে বলে সতর্ক করেছে আইএফজে।

সংস্থাটি আরও জানায়, বর্তমানে বিশ্বজুড়ে অন্তত ৫৩৩ জন সাংবাদিক কারাবন্দী রয়েছেন, যা গত পাঁচ বছরে দ্বিগুণেরও বেশি। আইএফজের হিসাব অনুযায়ী, চলতি বছরের পরিসংখ্যানে নয়টি দুর্ঘটনাজনিত মৃত্যুও অন্তর্ভুক্ত রয়েছে। এ কারণে তাদের সংখ্যা অন্য কিছু আন্তর্জাতিক সংস্থার হিসাবের তুলনায় কিছুটা বেশি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com