সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন উর্বশীর

  • সবশেষ আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

বিলাসী জীবনধারার জন্য প্রায়ই আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার মায়ের জন্মদিন উদ্‌যাপনকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন তুলেছেন তিনি। মায়ের জন্য ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া তিন তলা একটি কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন উর্বশী।

গত ১ জানুয়ারি দুবাইয়ের বিশ্বের অন্যতম বিলাসবহুল ও উঁচু হোটেল বুর্জ আল আরব এ এই আয়োজন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে উর্বশীর মা মীরা রাউতেলার সামনে রাখা হয় সোনালি রঙের বিশাল তিন স্তরের কেক, যার শীর্ষে ছিল রাজকীয় নকশার একটি মুকুট।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পুরো কেকটি ছিল স্বর্ণাভ সাজে মোড়ানো। উর্বশী নিজেই জানান, কেকটির ওপর ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ ব্যবহার করা হয়েছে।

এই আয়োজন ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ উর্বশীর ভালোবাসা ও আয়োজনের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ একে অতি বিলাসিতা ও অপ্রয়োজনীয় প্রদর্শনী বলেও মন্তব্য করেছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com