বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আরশ অনেক দুষ্টুমি করে: সুনেরাহ

  • সবশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ জন সংবাদটি দেখেছেন

ছোট পর্দায় দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা জুটিগুলোর মধ্যে অন্যতম আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। গত বছর একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে তারা দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি পর্দায় তাদের রসায়ন নিয়েও তৈরি হয়েছে নানা আলোচনা।

সম্প্রতি এই দুই অভিনেতা অংশ নেন ইউটিউবভিত্তিক জনপ্রিয় টক শো হোয়াট আ শো–তে, যা সঞ্চালনা করেন রাফসান সাবাব। অনুষ্ঠানে কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত ভাবনা ও শুটিং সেটের নানা মজার মুহূর্ত নিয়ে খোলামেলা আড্ডা দেন তারা।

আড্ডার এক পর্যায়ে নাটকের শুটিং চলাকালীন একটি মজার ঘটনার ভিডিও দেখানো হয়। সেখানে দেখা যায়, আরশ খান একটি গাছে উঠে বসে আছেন, আর নিচে সুনেরাহসহ অন্য কলাকুশলীরা দাঁড়িয়ে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সুনেরাহ হাসতে হাসতে জানান, ঘটনাটি ছিল আসলে আরশের জন্য ‘শিক্ষামূলক শাস্তি’।

তিনি বলেন, কাজের ক্ষেত্রে সময়ানুবর্তিতা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুটিং সেটে তিনি সব সময় চান নায়ক যেন আগে পৌঁছান। আরশকে আগেই সতর্ক করা হয়েছিল, তবু তিনি পাঁচ মিনিট দেরিতে আসেন। তাই মজা করেই তাকে গাছে উঠতে হয়েছিল।

এ সময় পাশে থাকা আরশ খান বিষয়টিকে হালকাভাবে নেন। রসিকতা করে তিনি বলেন, তিনি নিজেকে নায়ক হিসেবে নয়, বরং একজন অভিনেতা হিসেবেই ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

আরশের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সুনেরাহ বিনতে কামাল বলেন, শুরুতে তিনি আরশকে যতটা সহজভাবে ভেবেছিলেন, বাস্তবে সেটে তাকে তার চেয়েও বেশি মনোযোগী ও দায়িত্বশীল পেয়েছেন।

সুনেরাহর ভাষায়, কাজ শুরুর আগে তিনি খুব বেশি প্রত্যাশা করেননি। কিন্তু শুটিংয়ে গিয়ে দেখেছেন, আরশ কাজের প্রতি ভীষণ সিরিয়াস, নিয়মিত রিহার্সাল করে, সেটে অযথা ফোনে সময় নষ্ট করে না এবং প্রতিটি দৃশ্যে মনোযোগী থাকে।

তিনি আরও বলেন, শুরুর দিকে আরশ বেশ ভদ্র ও চুপচাপ ছিল। এখনো কাজের ব্যাপারে তার সিরিয়াসনেস একই আছে, তবে এর সঙ্গে যোগ হয়েছে কিছু দুষ্টুমি—যা পুরো সেটকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com