মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বারবার পরিবর্তনের পর ব্রাকসু নির্বাচনের নতুন তারিখ ২৫ ফেব্রুয়ারি

  • সবশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন
বারবার পরিবর্তনের পর ব্রাকসু নির্বাচনের নতুন তারিখ ২৫ ফেব্রুয়ারি

বারবার তারিখ পরিবর্তনের পর অবশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর সঙ্গে শিক্ষার্থীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভায় জানানো হয়, ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামানিক। তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৮ নভেম্বর তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান প্রথম দফায় নির্বাচনের তারিখ নির্ধারণ করেছিলেন ২৯ ডিসেম্বর। পরে শিক্ষার্থীদের একাংশের দাবির প্রেক্ষিতে তফসিল সংশোধন করে ২৪ ডিসেম্বর নতুন তারিখ ঘোষণা করা হয়। এরপর শীতকালীন ছুটির দাবিতে আবারও পরিবর্তন এনে ভোটের দিন ধার্য করা হয় ২১ জানুয়ারি।

তবে ভোটার তালিকায় একাধিক অসংগতি এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের কারণে শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বর্তমান ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার মাসুদ রানা জানান, খুব শিগগিরই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে এবং তালিকায় থাকা সব ধরনের ভুল সংশোধন করা হবে। যেহেতু নতুন ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে, তাই দ্রুতই সংশোধিত তফসিল প্রকাশ করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com