মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রেমের গুঞ্জন সত্যি, গোপনে বিয়ের প্রস্তুতিতে জেফার ও রাফসান

  • সবশেষ আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ জন সংবাদটি দেখেছেন
প্রেমের গুঞ্জন সত্যি, গোপনে বিয়ের প্রস্তুতিতে জেফার ও রাফসান

দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন চলছিল—সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান এবং জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব–এর মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। যদিও এ নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি তারা। বরং বারবারই সম্পর্কটিকে বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ বলে উল্লেখ করেছেন।

তবে এবার সেই গুঞ্জনই বাস্তব রূপ নিতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, জেফার রহমান ও রাফসান সাবাব খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর অদূরে আমিনবাজার এলাকার একটি রিসোর্টে দুই তারকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ঘনিষ্ঠ পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানাবেন তারা।

জানা গেছে, জেফার ও রাফসানের পরিচয় ও বন্ধুত্বের সূত্রপাত অনেক আগেই। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই একে অপরকে কাছ থেকে জানার সুযোগ তৈরি হয়, যা ধীরে ধীরে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছায়। তবে তাদের প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে প্রায় এক বছর আগে।

বিশেষ করে রাফসান সাবাবের আগের দাম্পত্য জীবনের ভাঙনের খবর সামনে আসার পর থেকেই দুজনকে ঘিরে আলোচনা আরও জোরালো হয়। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে একসঙ্গে ভ্রমণে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও তীব্র হয়ে ওঠে।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া সুলতানা এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব। কয়েক বছর পর সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। ২০২৩ সালের শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিচ্ছেদের বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি।

সে সময় রাফসান লিখেছিলেন, অনেক চিন্তা ও উপলব্ধির পরই তারা আলাদা হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছেন এবং সম্পর্কের শেষটাও সম্মানজনকভাবেই চান। যদিও তার সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা তখন জানান, তিনি বিচ্ছেদ চাননি।

এরপর থেকেই জেফার রহমান ও রাফসান সাবাবকে ঘিরে সম্পর্কের গুঞ্জন নতুন করে আলোচনায় আসে। এবার সেই আলোচনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই দুই তারকা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com