মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সাবেক সংসার ভাঙার পর ফের বিয়ের পথে দক্ষিণী তারকা ধানুশ

  • সবশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯২ জন সংবাদটি দেখেছেন
সাবেক সংসার ভাঙার পর ফের বিয়ের পথে দক্ষিণী তারকা ধানুশ

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে সংসার শুরু করেছিলেন আরেক জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার ধানুশ। ২০০৪ সালের ১৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই তারকা দম্পতি। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যজীবন শেষে ২০২২ সালের শুরুতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। এরপর পরিবার ও আদালতের মাধ্যমে সম্পর্ক জোড়া লাগানোর একাধিক চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। অবশেষে ২০২৪ সালের ২৭ নভেম্বর আদালত তাদের বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন। এই দম্পতির ঘরে রয়েছে দুই পুত্র—যাত্রা ও লিঙ্গা।

এবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন ধানুশ। আসছে বিশ্ব ভালোবাসা দিবস, ১৪ ফেব্রুয়ারি, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। পাত্রী হিসেবে শোনা যাচ্ছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের নাম।

গণমাধ্যম সূত্রে জানা যায়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ঘিরে আলোচনা চলছে। একাধিকবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যাওয়ায় নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ক্লিপে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত নজরে এসেছে।

ধানুশ ও ম্রুণালের সম্পর্ক প্রথম আলোচনায় আসে, যখন ম্রুণাল ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানুশ। সেই পার্টিতে একে অপরের হাত ধরে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় তাদের। ওই মুহূর্তের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

গুঞ্জন রয়েছে, আগামী ফেব্রুয়ারিতেই ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই তারকা জুটি। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকার কথা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো ধানুশ কিংবা ম্রুণাল ঠাকুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com