সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রিমান্ডের অভিজ্ঞতা জানালেন পরীমনি

  • সবশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২৬ জন সংবাদটি দেখেছেন
রিমান্ডের অভিজ্ঞতা জানালেন পরীমনি
চার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ড ও কারাবাসের যে বাস্তব অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন সেটিই এবার রূপ নিতে পারে সিনেমায়।
পরীমনি এবার নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে বড় পর্দায় আসতে যাচ্ছেন। চার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ড ও কারাবাসের যে বাস্তব অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন সেটিই এবার রূপ নিতে পারে সিনেমায়।
২০২১ সালে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন পরী। তার বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করে সংস্থাটি।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় তার বিরুদ্ধে। সেই ঘটনায় পরীমনি তিন দফায় মোট সাতদিনের রিমান্ডে ছিলেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। রিমান্ড প্রসঙ্গে পরী বলেন, ‘রিমান্ড একটা ফালতু জিনিস।সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম এগুলো বদলানো উচিত।’
কারাগারে নির্যাতনের প্রশ্নে পরী বলেন, ‘আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না।একজন আরেকজনকে জিজ্ঞেস করত। ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল।’পরীমনি জানান, জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন। সেই বই ভবিষ্যতে প্রকাশ করবেন তার ছেলে। একই সঙ্গে বইয়ের গল্প থেকেই সিনেমা তৈরির ইঙ্গিত দেন তিনি।
পরী বলেন, ‘আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে। চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি।’

কারাবাসের সময়কার অনুভূতি প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, ‘জেলখানা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। বলতেও চাই না। কারণ সত্যিটা মানুষ জানলে আইনের ওপর শ্রদ্ধা হারাবে।’তবে জেলের খাবার নিয়ে ভিন্ন অভিজ্ঞতা ছিল তার। পরীমনির ভাষায়, ‘জেলখানার খাবার অনেক স্বাস্থ্যকর। এমনকি অনেক সময় নষ্টও হয়। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটা বেশ ওয়েল মেইনটেইন।’

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com