মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিশ্বকাপ খেলতে অযৌক্তিক চাপ মানবে না বাংলাদেশ: যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • সবশেষ আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ জন সংবাদটি দেখেছেন
বিশ্বকাপ খেলতে অযৌক্তিক চাপ মানবে না বাংলাদেশ: যুব ও ক্রীড়া উপদেষ্টা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি শর্ত আরোপ করে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে বাধ্য করতে চায়, তবে সেই শর্ত মানা হবে না—এমন অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অযৌক্তিক চাপ প্রয়োগ করে আমাদের ভারতেই বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।”

তিনি আরও বলেন, “আইসিসি যদি ভারতীয় বোর্ডের কাছে নতিস্বীকার করে আমাদের ওপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে আমরা তা মেনে নেব না।”

ভেন্যু পরিবর্তনের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, “পাকিস্তানে খেলতে ভারত অস্বীকৃতি জানালে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরা যুক্তিসংগত কারণ দেখিয়ে ভেন্যু বদলের অনুরোধ করেছি। সে ক্ষেত্রে আমাদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে ভারতে খেলতে বাধ্য করা গ্রহণযোগ্য নয়।”

এর আগে বার্তা সংস্থা এএফপি জানায়, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলানো হতে পারে। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো ধরনের আলোচনা হয়নি এবং এখনো তাদের সঙ্গে যোগাযোগও করা হয়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ এর আগে আইসিসিকে দুই দফা চিঠি দিয়ে ভারতের পরিবর্তে নিজেদের সব ম্যাচ শ্রীলংকায় আয়োজনের অনুরোধ করে। ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হলেও সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও কয়েকটি ভারতীয় গণমাধ্যম সোমবার দাবি করে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। তবে বিসিবি জানিয়েছে, আইসিসি তাদের কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com