বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

রংপুরে এক বন্ধুর চাবির আঘাতে আরেক বন্ধু নিহত

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন
রংপুরে এক বন্ধুর চাবির আঘাতে আরেক বন্ধু নিহত

রংপুর নগরীর তাতিপাড়া এলাকায় মনোমালিন্যের জের ধরে বাগবিতণ্ডায় বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম নামে এক অটোচালক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বন্ধু বিজয় সটকে পরেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। দুজনেই তাতিপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং উভয়েই অটোচালক। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিলো বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, তিনদিন আগে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এসময় কয়েকজন এলাকাবাসী ছাড়াছাড়ি করে মিমাংসা করে দেন। এরই জের ধরে আজ সকালে দুজনের মধ্যে আবারও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় হাতে থাকা চাবি দিয়ে বিজয় সজোরে আমিনুল ইসলামের বুকে আঘাত করে। আঘাতের কারণে আমিনুল ইসলাম মাটিতে লুটিয়ে পরে। পরে এলাকাবাসী এগিয়ে এসে আমিনুল ইসলামকে মাটিতে পড়ে থাকতে দেখেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনাটি কিভাবে এবং কেন ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com