সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঠাকুরগাঁও–১ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

  • সবশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ জন সংবাদটি দেখেছেন
ঠাকুরগাঁও–১ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁও–১ আসনে জামায়াতের প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াত নেতারা অভিযোগ করেন, গভীর রাতে পরিকল্পিতভাবে প্রার্থীর বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে। তাঁদের অভিযোগ, দাড়িপাল্লা প্রতীকের প্রচারণা বাধাগ্রস্ত করতেই এ ভাঙচুর চালানো হয়েছে।

সংবাদ ব্রিফিং শেষে বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের সামনে দিয়ে বিএনপির জেলা কার্যালয় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, বিলবোর্ড ভাঙচুর নিন্দনীয় এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। দোষীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

১০ দলীয় ঐক্যের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেন, “আমরা জানি কারা এসব ঘটাচ্ছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোনো পাল্টা ব্যবস্থা নিচ্ছি না। কিন্তু বারবার এমন ঘটনা ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে দুষ্কৃতকারীদের হাতেনাতে ধরে আইনের হাতে দেব।”

তিনি আরও বলেন, “ডাকসুর ঘটনার মতোই নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। ঠাকুরগাঁওবাসীই জবাব দেবে দুষ্কৃতকারীরা পরাজিত হবে।”

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, “ঘটনাটি নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। প্রমাণ মিললে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com