মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

স্ত্রী জেফার রহমানের প্রশংসায় পঞ্চমুখ রাফসান সাবাব

  • সবশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ জন সংবাদটি দেখেছেন
স্ত্রী জেফার রহমানের প্রশংসায় পঞ্চমুখ রাফসান সাবাব

দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে নতুন জীবনের পথে হাঁটলেন সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। বহুদিনের প্রেমের গুঞ্জনকেই বাস্তবে রূপ দিয়েছেন এই তারকা জুটি।

শোবিজ অঙ্গনে অনেকদিন ধরেই তাদের নিয়ে ছিল সম্পর্কের গুঞ্জন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্ন, অনিশ্চয়তা ও লুকোচুরির পর অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন জেফার রহমান ও রাফসান সাবাব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী জেফারের প্রতি আবেগঘন ভালোবাসা প্রকাশ করতে দেখা গেছে রাফসানকে। তিনি বলেন, “সে যদি আমাকে এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। যখন ইচ্ছে হয়, ভালোবাসা প্রকাশ করে—আর আমি তা বুঝতে পারি।”

জেফারের ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাফসান আরও বলেন, “উনি যখন সংগীতে কাজ শুরু করেছেন, তার অনেক পরে আমি মিডিয়ায় এসেছি। তার উপস্থিতি ও অস্তিত্ব আমার জীবনে মূল্যবান।”

দাম্পত্য জীবনের এই নতুন শুরু রাফসানের পেশাগত জীবনেও অনুপ্রেরণা যোগাচ্ছে। তাঁর ভাষায়, “আমার এখন আলাদা এক ইন্সপিরেশনের সোর্স আছে। স্ত্রী জেফারের কাছ থেকে অনেক কিছু শিখি। এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি।”

জেফার রহমান দেশের প্রথম ইউটিউবভিত্তিক সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পান এবং পরে প্লেব্যাকেও জনপ্রিয়তা অর্জন করেন। অন্যদিকে, রাফসান সাবাব তাঁর সাবলীল উপস্থাপনায় দর্শকমহলে এক বিশেষ অবস্থান তৈরি করেছেন।

এই তারকা জুটিকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত ও অনুরাগীরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com