বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা!

  • সবশেষ আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ জন সংবাদটি দেখেছেন
রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা!

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার বিয়ের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এর আগে শোনা যায়, রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে সোমবার (২ ফেব্রুয়ারি) এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বিয়ের জমকালো প্রস্তুতি চলছে। লাল ভেলভেট কাপড়, নানা রঙের ফুল এবং বিশেষ কারুকার্য করা পিতলের সামগ্রী দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের এক সদস্যের ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানের জন্য শেষ মুহূর্তের গোছগাছ চলছে পুরোদমে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকেই এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিনই দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত এবং ককটেল পার্টি অনুষ্ঠিত হয়। সোমবার মূল বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবন শুরু করবেন পর্দার এই জনপ্রিয় জুটি। তবে দীর্ঘদিন ধরে বিজয় ও রাশমিকার প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা থাকলেও তারা জনসমক্ষে বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com