শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

আইনি লড়াইয়ে জয়! চট্টগ্রাম-২ ও ৪ আসনে বিএনপির প্রার্থীদের বাধা কাটল

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ জন সংবাদটি দেখেছেন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থী আসলাম চৌধুরী এবং সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-২ আসনে এই দুই প্রার্থীর আইনি লড়াই শেষে এলো এই রায়। বিস্তারিত রিপোর্টে।

আইনি লড়াই শেষে অবশেষে ভোটের মাঠে থাকার সুযোগ পেলেন চট্টগ্রামের দুই হেভিওয়েট বিএনপি প্রার্থী। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন। তবে আদালত শর্ত জুড়ে দিয়েছেন যে, চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনগুলোর ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে।

 আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল ইসি। এর বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষের করা রিট হাইকোর্ট খারিজ করে দেয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে গেলে আদালত আসলাম চৌধুরীর পক্ষে রায় দেন।

অন্যদিকে, ঋণ খেলাপের অভিযোগে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে গেলে আদালত সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখার আদেশ দেন।

এই আদেশের ফলে আইনি জটিলতা কাটিয়ে ভোটের মাঠে ফিরলেন বিএনপির দুই হেভিওয়েট নেতা। তবে চূড়ান্ত বিজয়ের হাসি হাসতে তাদের অপেক্ষা করতে হবে আপিল নিষ্পত্তি পর্যন্ত।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com