বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মালয়েশিয়া থেকে ফিরলেন ১৩৫ অভিবাসী বন্দি: তালিকায় ৯ বাংলাদেশি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ জন সংবাদটি দেখেছেন

অবৈধ অভিবাসন রোধে কঠোর মালয়েশিয়া। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৩৫ জন অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। জোহর রাজ্যের ডিটেনশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন করা হয়। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো এসব বন্দিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, ফলে নির্দিষ্ট সময়ের আগে তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত। এরই ধারাবাহিকতায় বাংলাদেশিসহ মোট ১৩৫ জন অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। জানুয়ারির শেষ সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, ফেরত পাঠানোদের মধ্যে সর্বোচ্চ ১১২ জন মিয়ানমারের নাগরিক। এছাড়া রয়েছেন ১১ জন ইন্দোনেশিয়ান, ৯ জন বাংলাদেশি, ২ জন শ্রীলঙ্কান এবং ১ জন কম্বোডিয়ান নাগরিক।

গ্রাফিক্স (প্রত্যাবাসিতদের তালিকা):

  • মিয়ানমার: ১১২

  • ইন্দোনেশিয়া: ১১

  • বাংলাদেশ: ৯

  • অন্যান্য: ৩


বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং ফেরি টার্মিনাল ব্যবহার করে ফেরত পাঠানো হয়। কর্তৃপক্ষ জানায়, টর্চার আইনসহ বিভিন্ন অপরাধে সাজা খাটার পর তাদের দেশে পাঠানো হলো।

সবচেয়ে বড় বিষয় হলো, প্রত্যাবাসিত এই বন্দিদের নাম ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই আর মালয়েশিয়ায় ঢুকতে পারবেন না।

অবৈধ অভিবাসন ঠেকাতে এবং দণ্ডপ্রাপ্ত বিদেশিদের অবস্থান রোধে এমন কার্যক্রম নিয়মিত চলবে বলে জানিয়েছে জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com