শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের যাত্রা শুরু

  • সবশেষ আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ জন সংবাদটি দেখেছেন
হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের যাত্রা শুরু

রংপুর নগরীর আতিথেয়তা ও সেবা খাতে যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দিগন্ত। আধুনিক সুযোগ, সুবিধা ও মানসম্মত সেবা প্রদানের প্রত্যয়ে নগরীর সাতমাথা এলাকায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার।

রবিবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে এই ভবনের নিচতলায় অবস্থিত ‘স্বপ্ন জয়েন্ট ভেঞ্চার শোরুম’-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের চেয়ারম্যান তাওহীদ হোসেন (সেরা করদাতা)।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রংপুর জোন প্রধান এসভিপি মোঃ মতিউর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী ব্যাংক রংপুর শাখার প্রধান মোহাম্মদ আইয়ুব আলী, বিশিষ্ট শিল্পপতি ও আরএমপি শপিং কমপ্লেক্সের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, এবং উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট শাহনাজ পারভীন।

এছাড়াও বক্তব্য দেন সাতমাথা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আতিক উল্লাহ আতিক, সাধারণ সম্পাদক ইমরুল হাসান কল্লোল, মাহিগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক কামাল হোসেন, শাহজালাল বিপণিবিতান মার্কেটের সভাপতি শেখ বাচ্চু,
সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব রংপুর, লায়ন্স ক্লাব রংপুর, সাত মাথা মসজিদ কমিটি, সাতমাথা দোকান মালিক সমিতি মাহিগঞ্জ দোকান মালিক সমিতি স্থানীয় প্রেস ক্লাবের বিশিষ্টজনরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমি গ্রুপের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী (সেরা করদাতা)।

হোটেল কর্তৃপক্ষ জানান, আধুনিক রেস্টুরেন্ট সেবা, মানসম্মত আবাসিক হোটেল সুবিধা এবং সুসজ্জিত পার্টি সেন্টারের মাধ্যমে রংপুরবাসীকে উন্নত ও রুচিশীল আতিথেয়তা প্রদানই তাদের মূল লক্ষ্য। বিয়ে, বউভাত, জন্মদিন, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান এবং করপোরেট প্রোগ্রাম আয়োজনের জন্য এখানে রাখা হয়েছে সর্বাধুনিক সুযোগ-সুবিধা।

একসঙ্গে প্রায় ৪০০ অতিথির অনুষ্ঠান আয়োজনের সক্ষমতা, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, গাড়ি ও মোটরসাইকেলের জন্য পৃথক ও নিরাপদ পার্কিং ব্যবস্থা, ২৪ ঘণ্টা নিজস্ব নিরাপত্তা কর্মী এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থাও রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এবং একই সঙ্গে চালু হওয়া স্বপ্ন জয়েন্ট ভেঞ্চার শোরুম রংপুরের ব্যবসা, বাণিজ্য ও সেবা খাতে নতুন গতি সঞ্চার করবে এবং নগরীর সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com