সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে কার্ভাড ভ্যানের ধাক্কা,ভ্যান চালকের সহকারীর মৃত্যু

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ জন সংবাদটি দেখেছেন
ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে কার্ভাড ভ্যানের ধাক্কা,ভ্যান চালকের সহকারীর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান ধাক্কা দিলে ভ্যানের চালকের সহকারী আল-আমিন (৪০) নিহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়—ভোরে দিনাজপুরমুখী লেনের পাশে একটি পণ্যবোঝাই ট্রাক নষ্ট চাকা মেরামত করতে দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির কার্ভাড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে জোরালোভাবে ধাক্কা দেয়। ধাক্কায় ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং এতে চালক আমিনুল ইসলাম (৪২) ও সহকারী আল-আমিন ভেতরে আটকে পড়েন।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক সহকারী আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
আহত চালক আমিনুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন— “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”

দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com