সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় মিস ইউনিভার্স মিথিলা

  • সবশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ জন সংবাদটি দেখেছেন

ঈদুল আজহায় বড় ধামাকা নিয়ে আসছেন ঢালিউড কিং শাকিব খান। নতুন সিনেমা ‘রকস্টার’-এ তার বিপরীতে নায়িকা হিসেবে শোনা যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার নাম। এখানেই শেষ নয়, গুঞ্জন আছে ছবিতে থাকতে পারেন একজন পাকিস্তানি তারকাও। যদিও পরিচালক এখনই মুখ খুলতে নারাজ। বিস্তারিত বিনোদন ডেস্ক রিপোর্টে।

ঢালিউডে আবারও নতুন জুটি! সুপারস্টার শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। ঈদুল আজহায় আসতে পারে তাদের নতুন সিনেমা ‘রকস্টার’।

সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছবির দ্বিতীয় নায়িকার চরিত্রের জন্য পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন মিথিলা। চরিত্রটি তার পছন্দও হয়েছে। তবে প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন, তা রাখা হয়েছে গোপনেই। গুঞ্জন রয়েছে, পাকিস্তানের কোনো শীর্ষ অভিনেত্রী হতে পারেন শাকিবের মূল নায়িকা।

বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ নির্মাতা পক্ষ। পরিচালক আজমান রুশো জানান, চূড়ান্ত না হওয়া পর্যন্ত নায়িকার নাম প্রকাশ করা হবে না। তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে।

বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত শাকিব খান। সেই কাজ শেষ করে দুই সপ্তাহের বিরতি নেবেন। এরপরই শুরু হবে ‘রকস্টার’-এর ধামাকা।

শাকিব-মিথিলা জুটির রসায়ন আর পাকিস্তানি নায়িকার চমক—সব মিলিয়ে ‘রকস্টার’ যে ঈদে কাঁপাতে আসছে, তা বলাই বাহুল্য।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com