মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

৫ টাকা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতের প্রাণ গেলো ছোট ভাইয়ের ।

  • সবশেষ আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাত্র ৫ টাকার বিদ্যুৎ বিল নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরের পর এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আলমগীর হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই–এ কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন।আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, শ্বশুরবাড়ির একটি বৈদ্যুতিক মিটার যৌথভাবে ব্যবহার করতেন আলমগীর ও তার বড় ভাই খোরশেদ আলম। প্রতি মাসে বিদ্যুৎ বিল দুজন ভাগাভাগি করে পরিশোধ করতেন।

চলতি মাসের বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দিয়েছেন—এ অভিযোগ তুলে শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে খোরশেদ ও তার কয়েকজন সহযোগী আলমগীরকে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন—
“প্রথমে বাড়িতে কথা-কাটাকাটি হয়। পরে দোকানে হাতাহাতি হয়। উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর আলমগীর দোকানেই ঢলে পড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি আরও বলেন, “এ ঘটনায় পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত চলছে। লাশটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে—রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com