সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শুধু বাহিরের ময়লা নয়, সমাজের সকল ময়লাও পরিষ্কার করতে চাই- এমপি নুরুল আমিন

  • সবশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন রংপুর -৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। তিনি নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এসময় জাময়াতের দলীয় নেতাকর্মীরাও অংশ নেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো স্বাস্থ্য কেন্দ্র এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ  জামায়াতে ইসলামী-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন বলেন“আমিরে জামায়াতের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু বাহ্যিক ময়লা পরিষ্কার করা নয়; মানুষের মনের ভেতরের ময়লা ও সমাজের নানা অনিয়ম দূর করাও এর একটি বড় লক্ষ্য। মাদক, জুয়া, চাঁদাবাজী ও টেন্ডারবাজী দূর করতে কাজ করতে চান তিনি । পরিচ্ছন্নতা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব।”

তিনি আরও বলেন, একটি স্বাস্থ্য কেন্দ্র পরিচ্ছন্ন থাকলে রোগীরা যেমন মানসিক স্বস্তি পান, তেমনি চিকিৎসা সেবার মানও বাড়ে। নিজের এলাকা পরিষ্কার রাখা প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক কর্তব্য উল্লেখ করে তিনি বলেন, “জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।”

সংসদ সদস্য আরও বলেন, শুধু রাস্তা বা হাসপাতাল নয়, দেশ থেকে সব ধরনের আবর্জনা, দুর্নীতি ও অনিয়ম দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

স্থানীয় কয়েকজন সাধারণ মানুষ জানান, একজন জনপ্রতিনিধিকে নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। এ ধরনের কর্মসূচি নিয়মিত হলে জনসচেতনতা আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com