শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

সজীব ওয়াজেদ জয়-পলকসহ ১৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় শুরু সাক্ষ্যগ্রহণ

  • সবশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ জন সংবাদটি দেখেছেন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের করা মামলায় আজ শুরু হচ্ছে প্রথম সাক্ষ্যগ্রহণ। মামলাটি বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে, আর বাকি ৭ জন পলাতক।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, আন্দোলনের চরম সহিংসতার সময় সরকার পরিকল্পিতভাবে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে। এতে ভুক্তভোগীরা যোগাযোগ, সাহায্য ও তথ্য আদান–প্রদানের সুযোগ হারান। পরবর্তীতে নির্বিচারে হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়

আজ রাষ্ট্রপক্ষের তিনজন গুরুত্বপূর্ণ সাক্ষী আদালতে হাজির হয়ে বক্তব্য দেবেন।

আরেক আলোচিত মামলায় আজ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাশেমকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা। তিনি এর আগে আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছিলেন, তাকে র‍্যাবের TFI সেলে টানা আট বছর ধরে গুম রাখা হয়েছিল। এ সময় তাকে শারীরিক ও মানসিকভাবে অমানবিক নির্যাতন সহ্য করতে হয়। জেরা শেষে আজকের কার্যক্রম মামলার গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে বড় মোড় নেয়। আন্দোলনের সময় নানান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, যার ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা দায়ের হয়।

রাষ্ট্রপক্ষ বলছে, এটি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন ও পরিকল্পিত নির্যাতনের এক ভয়াবহ নজির; আর আসামিপক্ষের দাবি—এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com